বাবা নিয়ে কবিতা
আজ যারা লিখেছে,
তারা কি সবাই
বিবাহ করেছে?
বিবাহ করলেও
হয়নি বাবা,
আশেপাশে শুনি
হয়েছে কাকা।
এই সমাজে আজ কাল
দেখি হাজার বাবা,
বাবারও বাবা আছে
পাই কি সেবা?
মায়ের অতি আপন জন
তিনি হল বাবা,
সন্তানের চোখের মনি
শ্রদ্ধা ও সাবা।
সন্তানের প্রথম ইমাম
হল সবার মা,
বাবা হল মুয়াজ্জিন
সেবার উপমা।
বাবা দিবসে কবিতা লিখে
পাবে না কোন পূণ্য,
সারা বছর সেবা কর
হয়ে যাবে ধন্য। |
0 comments:
Post a Comment