Subscribe:

Saturday, May 12, 2012

কোনখানে গেলে ভাইরে বাংলা পাব আমি, সেখানেতে বাংলা হবে আমার সর্ব স্বামী।

               কোনখানে

কোনখানে সুখ ভাইরে
কোনখানে সুখ?
হতাশায় ভরে আছে
আমার আশার বুক।
সকালে উঠে আমি
ব্যবহার করি যা,
সব কিছু ভিন দেশী
আমি ভাবি তা।

যে গাড়ীতে উঠি ভাইরে

আমার তৈরি না,
ডিজেল পেট্রোল আমার দেশে
কোথাও পাই না।

আমার পোশাক আমার আশাক

আরও মেডিসিন,
তন্ত্র মন্ত্র সবই ভূলি
হয়ে বিদেশী।

কোনখানে গেলে ভাইরে

বাংলা পাব আমি,
সেখানেতে বাংলা হবে
আমার সর্ব স্বামী।


0 comments: