Subscribe:

Saturday, June 09, 2012

তোমার কবিতা আমি লিখি কবিরা আছে বসে।

তোমার কবিতা আমি লিখি

আমার বিশ্বাস ভেঙ্গে গেছে
অবিশ্বাস আমাকে আশাবাদী করেছে
আমি পরিষ্কার দেখতে পাচ্ছি
পরাধীনতা আমাকে তাড়া করছে।
একজন ধর্ষক আমার শিক্ষক
না হয় সে চাদাবাজ
সকাল থেকে সন্ধ্যা কোচিং-এ
আমার বাবার হয় সর্বনাশ।

গাড়ীতে পথ চলা
মনে হয় যেন রিমান্ডে
বসার চেয়ে দাড়ানো বেশি
আজব পথ চলা।

খাওয়ার জিনিস খাওয়ার চেয়ে
দেখতে অনেক ভালো
ভরপুর সব ভেজালে
আলো আসলে কালো।

দেশপ্রেমিকের স্কুলে
চোর শোর আর জানোয়ার
দেশপ্রেমিক হতে গেলে কর সর্বনাশ
১৬ কোটি বাঙালীর।

আমার স্বাধিনতা দিয়েছি বন্ধক
জাত দালালের কাছে
তোমার কবিতা আমি লিখি
কবিরা আছে বসে।


0 comments: