Subscribe:

Monday, June 11, 2012

পৃথিবীটা আমার কাছে একটি বড় পাঠশালা, পরকালে ফল পাব সফল যারা পরবে মালা।

পৃথিবী

পৃথিবীটা আজব লাগে
পাই না কোন সংগা,
শয়তানের রাজত্ব ভাই
সাধুর জন্য মঙ্গা।

দু;খী জনের অপেক্ষা আর
শোষকের জান্নাত,
ভীরু জনের ভূতের বাড়ী
সাহসীদের বিজয় হাট।

চোরের কাছে অন্ধ গলি

চাষার কাছে ধানের ক্ষেত,
বুদ্ধিজীবির চোরা গলি
মতলব বাজের মিথ্যা বেদ্।

ঈমানদারের জাহান্নাম আর

মোনাফেকের স্বর্গ,
আস্তিক হলে কপাল ভালো
জ্ঞানী জনের গর্ব।

পৃথিবীটা আমার কাছে

একটি বড় পাঠশালা,
পরকালে ফল পাব
সফল যারা পরবে মালা।


 

0 comments: