Subscribe:

Monday, June 11, 2012

টাকা দিয়ে কিনব স্বর্গ হুজুর ডেকে বাড়ী, চাকরি দিয়ে টাকা নিব কিনতে আরও গাড়ী।

হায়রে আমড়া, আটি আর চামড়া।

সকালটা কাটে মোর
খুজে ফিরে কাজ,
কাজে যত ফাঁকি দেই
পাই না লাজ।

খুজি শুধু আমার সুখ
করে অন্যের ক্ষতি,
যেভাবে পারি আমি
চাই আমার গতি।

নেতা আমি পতি আমি
আমার নেই ভয়,
হারাম হালাল আমার হাতে
আমার হবে জয়।

মরণ সেইতো কেউ খোজে না
খুজব কেন আমি?
সব মতবাদ মাথায় আমার
সবাই আমার স্বামী।

অতি পন্ডিত ভেবে আমি
সবই চোখে দেখি,
ইসলামের কাজ মাথায় এলে
সবার আগে রুখি।

টাকা দিয়ে কিনব স্বর্গ
হুজুর ডেকে বাড়ী,
চাকরি দিয়ে টাকা নিব
কিনতে আরও গাড়ী।

ইসলাম মানে দু:খের সাগর
বলছে আমার বাবা,
কোরান হাদিস পড়ি না
দেই মাজারে সাবা। 

0 comments: