Subscribe:

Monday, June 11, 2012

আমি যদি মানুষ হতাম তুমি হতে রাজা, আমি কোন অন্যায় করলে তুমি দিতে সাজা।

আমি যদি মানুষ হতাম  
আমি যদি মানুষ হতাম
চিনতাম ভালোমন্দ,
শত্রুমিত্র চিনতাম আমি
জানতাম শতদ্বন্দ্ব।
ভালোবাসার পৃথিবী
গড়তাম আমি একা,
এড়িয়ে চলতাম সব মানুষের
ফাজলামী ও ধোঁকা।

মিথ্যা চুরি সব এড়িয়ে

গড়তাম এক ভূবন,
যে ভূবনে থাকবে না
কোন জীবন দূষণ।

আমি যদি হতাম নেতা

থাকতাম প্রজার মত,
জনগণের সেবাই আমি
সময় দিতাম যত।

জনগনের টাকা নিয়ে

খেলতাম না কোন খেলা,
জনগণকে দিতাম না
কোন প্রকার জ্বালা।

নেতা হলে খেতাম না

এই নেতাদের মত,
জন সেবাই থাকতাম আমি
সব সময় রত।

আমি যদি মানুষ হতাম

তুমি হতে রাজা,
আমি কোন অন্যায় করলে
তুমি দিতে সাজা।


0 comments: