Subscribe:

Tuesday, June 12, 2012

'নিজেকে ভালোবেসে, গেয়ে উঠ গান খুজিলে পাবে তুমি, হারানো সে মান।'

                   আহ্বান-৩

আয় তোরা সকলে আয় না
গেয়ে উঠি মুক্তির গান,
মানবতার কল্যাণে এসেছে
এক নতুন শ্লোগান।

আমার ভালোবাসার পৃথিবী
হিংসা মুক্ত,
নেই যুদ্ধ-বিদ্বেষ-মিথ্যা
মানবতা যুক্ত।

সকলে হবে সকলের

আপন বান্ধব,
নিজের স্বার্থ পেরিয়ে
রবে চিরজাগ্রত।

'নিজেকে ভালোবেসে, গেয়ে উঠ গান

খুজিলে পাবে তুমি, হারানো সে মান।'


0 comments: